ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বাকৃবিতে গবেষণা প্রস্তাবনার কর্মশালা সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১১ ডিসেম্বর ২০২৩
বাকৃবিতে গবেষণা প্রস্তাবনার কর্মশালা সম্পন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের গবেষণা প্রস্তাবনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে কর্মশালাটি আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী চলমান গবেষণা প্রস্তাবনা কর্মশালাটিতে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

কর্মশালায় শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রস্তাবনা অনুষ্ঠানের অতিথিদের সামনে উপস্থাপন করে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের গবেষণাগুলো সঠিকভাবে সম্পাদন করার দিকনির্দেশনা প্রদান করেন।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. আসলাম আলী।

এ সময় অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিন বলেন, স্নাতকোত্তর অধ্যয়নরত অনেক শিক্ষার্থী তাদের গবেষণা শুরু করেছে আবার অনেকেই শুরু করতে যাচ্ছে। শিক্ষার্থীদের গবেষণা যাতে সঠিকভাবে সম্পাদন করতে পারেন এবং গবেষণায় যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে সেগুলো ভালোভাবে কাটিয়ে উঠতে পারে এ কারণে গবেষণা প্রস্তাবনা কর্মশালার আয়োজন। এতে করে তারা হতে কলমে গবেষণা কার্যক্রম চালিয়ে নিতে আগত সমস্যার সমাধান করতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বাকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!