[ শিক্ষা ]
জবি মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক জহির উদ্দিন
অধ্যাপক ড. মো.জহির উদ্দিন আরিফ। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো.জহির উদ্দিন আরিফ।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক ড. মো. জহির উদ্দিন আরিফকে পরবর্তী তিন বছরের জন্য মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
.png)
প্রসঙ্গত, অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি), রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেন। তিনি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম একজন শিক্ষাবিদ ও গবেষক এবং তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!