[ শিক্ষা ]
ঘরে বসেই পরিশোধ করা যাবে স্কুল-কলেজের ফি
ছবি: সংগৃহীত
স্কুল-কলেজসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব ধরনের ফি ঘরে বসেই পরিশোধের নতুন একটি স্মার্ট সেবা চালু করা হয়েছে। এ পেমেন্ট গেটওয়ের নাম দেওয়া হয়েছে ‘মানিব্যাগ’।
এ সেবা দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করেছে ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেড।
মঙ্গলবার রাজধানীর প্লাম ভিউ রেস্টুরেন্টে ‘মানিব্যাগ’পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল।
.png)
এ সময় ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি হবে, সেসব প্রতিষ্ঠানকে ‘মানিব্যাগ গেটওয়ে সিস্টেম’ ফ্রি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হবে।
অনুষ্ঠানে ডিজকন টেকনোলজি লিমিটেডের পরিচালক আজমল আজিম, চালডালের সিইও জিয়া আশরাফ, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!