ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ২০ ডিসেম্বর ২০২৩
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৯৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

বুধবার রাত ৮টায় এই ফলাফল প্রকাশিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। 

Advertisement

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

চলতি মাসের ৮ তারিখে ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬০ হাজার ৬শ ৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!