৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষার সময়সূচি মিলবে বুধবার
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ জানা জানা যাবে বুধবার (১০ জানুয়ারি)। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ জানানোর পাশাপাশি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ হবে।
সোমবার (৮ জানুয়ারি) পিএসসির কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ২০ জানুয়ারির পর থেকে যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু করা হতে পারে। তবে ২৩ জানুয়ারি পরীক্ষা শুরুর সম্ভাবনা বেশি।
.png)
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমে জানান, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ হবে। ২০ জানুয়ারির পর যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সময়সূচি থাকবে।
গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে হরতাল-অবরোধে অস্থিতিশীলতা ও নির্বাচনী তৎপরতার কারণে প্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি তোলেন। তাদের দাবির মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পিএসসি।
২০২৩ সালে ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।