ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দীর্ঘ ছুটি শেষে আজ খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ৯ জানুয়ারি ২০২৪
দীর্ঘ ছুটি শেষে আজ খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

শীতকালীন, বড়দিন, জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে প্রায় ১৪দিনের ছুটি শেষে মঙ্গলবার (৯ জানুয়ারি) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

এর আগে গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে শীতকালীন ও বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 

পরবর্তীতে ৩ জানুয়ারির অন্য আরেকটি নোটিশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী ক্ষমতাবলে ৭ ও ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!