ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১৩ জানুয়ারি ২০২৪
সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে। ২৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন গ্রহণ ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।  

Advertisement

এছাড়া প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮মে এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!