ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আর্মড ফোর্স মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ১৪ জানুয়ারি ২০২৪
আর্মড ফোর্স মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
ছবি: সংগৃহীত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। আজ রোববার (১৪ জানুয়ারি) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হলো। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

শুক্রবার (১২ জানুয়ারি) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের http://afmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!