এরই মধ্যে অনুষ্ঠান ঘিরে অপরূপ সাজে সেজেছে টিএসসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং ও ইউনান প্রভিন্সিয়াল সিভিলাইজেশন অফিসের চেয়ারম্যান মি. পেং বিন।
.png)
এদিকে ফেস্টিভ্যাল পূর্ব মুহূর্তে টিএসসি যেন উৎসবের আমেজে মেতে উঠেছেন। শিক্ষার্থীরা আসছেন, ফটোসেশনে মেতে উঠছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, আগামীকালের অনুষ্ঠান উপলক্ষে অপরূপ সাজে সেজেছে টিএসসি। বাতিগুলো বেশ সৌন্দর্য বৃদ্ধি করেছে। কয়েকদিন ধরেই দেখছি এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। আজ সম্পূর্ণ, এখন আগামীকালে অপেক্ষা।
তিনি আরো বলেন, এমন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন অন্য দেশের সাংস্কৃতিক সম্পর্কে জানতে পারব তেমনি বাংলাদেশের সংস্কৃতির একটা বিনিময় চালুরও সম্ভাবনা থেকে যায়। যা দেশীয় সংস্কৃতিকে আরো বেশি সুদৃঢ় করবে।
এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাকিব মনে করেন এমন ফেস্টিভ্যালের মাধ্যমে দুই দেশের সাম্প্রতিক বন্ধন ও বন্ধুত্ব আরো বেশি মজবুত হবে।
তিনি বলেন, এমন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বৈশ্বিক একটি ধারণা পাবে। যা একজন শিক্ষার্থীকে এই নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।