ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন বাংলাদেশের ২৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ১৭ জানুয়ারি ২০২৪
চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন বাংলাদেশের ২৫ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জানুয়ারি থেকে চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্টের সুযোগ পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২৫ শিক্ষার্থী।

টিএইচএম-এর প্রভাষক মো. মিশকাতুল কবির এবং ডিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল আলিমের নেতৃত্বে ২৫ শিক্ষার্থীর প্রতিনিধি দলটি এরই মধ্যে চীনের সানিয়া, হাইনানে পৌঁছে সফলভাবে বছরব্যাপী ইন্টার্নশিপ কর্মস্থলে যোগদান করেছেন।  

জানা যায়, এই উদ্যোগটি ২৫ জন টিএইচএম শিক্ষার্থীর জন্য চীনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করেছে। এর মধ্যে হরিজন রিসোর্ট অ্যান্ড স্পাতে ১৬ জন শিক্ষার্থী, সানিয়া এডিশনের ৭ জন শিক্ষার্থী এবং হিলটন সানিয়া ইয়ালুং বে রিসোর্ট অ্যান্ড স্পাতে দুইজন শিক্ষার্থী বছরব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পান। 

Advertisement

চীনের এই প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ইন্টার্নশিপের জন্য আরো ডিআইইউ ছাত্রদের স্বাগত জানাতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

এই প্রোগ্রামটি ডিআইইউ’র জন্য একটি মাইলফলক, যা ডিআইইউ ছাত্রদের একটি প্রতিযোগিতামূলক শিল্পে অতুলনীয় আন্তর্জাতিক এক্সপোজার এবং হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রদান করবে। এই ধরনের সুযোগে তাদের দক্ষতা, জ্ঞান এবং কর্মজীবনের সম্ভাবনা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্ববিদ্যালয়টি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!