ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিদায়ী সংবর্ধনার দিনই না ফেরার দেশে ইবি অধ্যাপক

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২২ জানুয়ারি ২০২৪
বিদায়ী সংবর্ধনার দিনই না ফেরার দেশে ইবি অধ্যাপক
অধ্যাপক ড. নেসার উদ্দিন। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এই শিক্ষকদের মধ্যে একজন ছিলেন অধ্যাপক ড. নেসার উদ্দিন। তবে আনুষ্ঠানিক এই বিদায়ের পরই তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২১ জানুয়ারি) বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. নেসার উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। একইদিন রাতে রাত ৯টার দিকে ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন অধ্যাপক ড. নেসার উদ্দিন।  

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। ড. নেসার উদ্দিন অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় তার সম্মাননা স্মারক গ্রহণ করেন বিভাগের সহকর্মী ও তার আত্মীয় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

Advertisement

পরিবার ও বিভাগীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলায় তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে ড. নেসারকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন,  ‘ড. নেসার উদ্দীনের মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষককে হারালাম। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে ধৈর্যধারণ করার তাওফিক দেন।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. নেসার উদ্দিন ১৯৯১ সালের ৪ ডিসেম্বর আরবি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কলা অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ নানা দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!