বুধবার (২৪ নভেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী, ময়নমনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তিন বিভাগের ২২টি জেলাশহরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষায় অংশ নেবেন।
.png)
আগামী ২৭ জানুয়ারি থেকে নির্ধারিত ওয়েবসাইটে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বা এসএসসির রোল, বোর্ড ও পাসের বছর দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করেতে হবে। প্রার্থীদের অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার জন্য কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। ২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। বর্তমানে জেলায় জেলায় তাদের মৌখিক পরীক্ষা চলছে। চলতি জানুয়ারির মাসের মধ্যেই প্রথম ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শেষ করা হবে।