ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শীতে ‘এক টুকরো উষ্ণতা’ ছড়ালো হাউজ অব এনইউবিডিয়ানস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ২৫ জানুয়ারি ২০২৪
শীতে ‘এক টুকরো উষ্ণতা’ ছড়ালো হাউজ অব এনইউবিডিয়ানস
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে কম্বল ও শীতের জামা বিতরণ করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘হাউজ অব এনইউবিডিয়ানস’। মঙ্গলবার সকালে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে কম্বল ও শীতের জামা বিতরণ করা হয়।

‘এক টুকরো উষ্ণতা’ শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইব্রাহিম খলিলসহ আরো অনেক।

প্ল্যাটফর্মটির সাব-এক্সিকিউটিভ প্যানেলের ইভেন্ট কো-অর্ডিনেটর শাওন বিশ্বাস ও স্ট্রেটেজিক প্লানার আবির রহমান বলেন, দেশের পিছিয়ে পড়া গোষ্ঠী বা সম্প্রদায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে চাই।

Advertisement

বরিশালের স্বনামধন্য চার শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ) অত্র প্ল্যাটফর্মের কো-অর্ডিনেটর, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সিনিয়র ও জুনিয়র এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!