ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ওয়েবমেট্রিক্স তালিকায় দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৪
ওয়েবমেট্রিক্স তালিকায় দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৪ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স। এই তালিকায় আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরও নাম। 

বুধবার (৩১ জানুয়ারি) প্রকাশিত র‌্যাংকিং থেকে জানা যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি। 

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৪০৮), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৭১৭), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ১৯৯৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২০০৭), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২১১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২২৪২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২২৯৪)।

Advertisement

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিখন পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কনটেন্ট ছাড়াও তাদের গবেষক এবং প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করা হয়। সেক্ষেত্রে ওয়েবসাইটের কনটেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে এ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!