ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুটেক্সসাসের অষ্টম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রোববার

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
বুটেক্সসাসের অষ্টম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রোববার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি)। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রিয়াজুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার মো. রুবেল খান ও মো. মোরশেদুল হকের স্বাক্ষরিত নির্বাচনী তফসিলে এ তারিখ ঘোষণা করা হয়। 

গত ৪ ফেব্রুয়ারি (রোববার) কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বুটেক্স সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। একই দিন পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। 

বুটেক্স সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদে মোট পদসংখ্যা সাতটি। এবার সাতটি পদের জন্য লড়বে মোট ১২ প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার ২১ জন সাংবাদিক।

Advertisement

প্রসঙ্গত, বুটেক্স সাংবাদিক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ এর মেয়াদ ১১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। পূর্ববর্তী কার্যকরী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ফরমান হোসাইন এবং মিনহাজ উল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!