ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল যেদিন
প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এই  ফলাফল প্রকাশ হতে পারে। 

সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেয়।  

Advertisement

প্রথম পর্বের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা ২০২৩ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

এছাড়া তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে হতে পারে বলে জানা গেছে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদফতর।  

এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে চার লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে তিন লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!