জানা গেছে, ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী সপ্তাহে আরেকটি সভা হবে। ঐ সভায় আবেদন শুরুর তারিখ, ভর্তি যোগ্যতাসহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত হবে।
এবারে ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
.png)
এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও কৃষি গুচ্ছে যুক্ত হচ্ছে।
কৃষি গুচ্ছে থাকা ৯ টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ।