ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিয়োগের অনিয়ম অভিযোগে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি

পবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
নিয়োগের অনিয়ম অভিযোগে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাম্প্রতিক নিয়োগের অনিয়ম ও স্বজনপ্রীতি খতিয়ে দেখতে ইউসিজির তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে তিন সদস্যবিশিষ্ট কমিটি তদন্ত শুরু করেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব প্রফেসর ড. ফেরদৌস জামান, সদস্য ইউজিসির অর্থ ও হিসেব বিভাগের উপ পরিচালক মো. আব্দুল আলীম এবং সদস্য সচিব ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম শেখ।

Advertisement

তদন্ত কমিটি নিয়োগ সংক্রান্ত যেসব বিষয়ে তদন্ত করে সেগুলো হলো: আর্থিক মঞ্জুরি/অনুমোদন ছাড়া নিয়োগ, বিশ্ববিদ্যালয় আ্যক্ট ভঙ্গ করে নিয়োগ, পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগ, নিয়োগের মানদণ্ড।

প্রাথমিক তদন্ত শেষে দুপুর ২টায় তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত আমাদের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বক্তব্য শুনেছি। 

অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা বলা কঠিন। আমরা দ্রুত সময়ে আমাদের তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিব। শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 

প্রসঙ্গত, ২৭ ডিসেম্বর ২০২৩ সালে পবিপ্রবি শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয়ে পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের আবেদনের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি ২৮ জানুয়ারি ২০২৪ সালে উক্ত তদন্ত কমিটি গঠন করেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!