জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাকাডেমিক ভবনের মধ্যে বটতলা এলাকায় 'বৈশাখী মঞ্চ' নির্মাণ করতে একাধিক প্রাচীন বৃক্ষ কেটেছে প্রশাসন। দুই গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ভবনের মধ্যে মঞ্চ নির্মাণে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ইবি ছাত্রলীগসহ বিভিন্ন পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়া সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
.png)

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত হোন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি মঞ্চকে কেন্দ্র করে ক্যাম্পাসে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বোঝা উচিত ছিল এটি মঞ্চ তৈরির জায়গা না। এটা যে মঞ্চ তৈরির জায়গা না প্রশাসন তা বৃক্ষ নিধন করেই প্রমাণ করে দিয়েছে। মঞ্চটি অন্য জায়গায় করা যেত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুইটি অ্যাকাডেমিক ভবনের মধ্যে মঞ্চ তৈরি করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের দুইটি গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ভবনের মধ্যে ‘বৈশাখী মঞ্চ’ নির্মাণ করতে একাধিক বৃক্ষ নিধন করা হলো। এছাড়া এই ধরনের জায়গায় মঞ্চ নির্মাণ করা হলে ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে, যা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।