ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ৬ মার্চ ২০২৪
জানা গেল প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ
প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেছে। এরই মধ্যে পরীক্ষার কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি ঠিক করতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সেখানে ২২ মার্চকে পরীক্ষার তারিখ বলে উল্লেখ করা হয়েছে।

তবে এ নিয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাম-পরিচয় প্রকাশ করে কিছু বলতে রাজি হননি।

Advertisement

অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম-পরিচয় না প্রকাশের শর্তে গণমাধ্যমকে বলেন, ‘২২ তারিখ তৃতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ। ঐ তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছি আমরা। ব্যক্তিগতভাবে আমার ধারণা ২২ মার্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে একযোগে লিখিত পরীক্ষা হবে।’

তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মনীষ চাকমা বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দ্রুতই পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেখানে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাসহ বিস্তারিত জানানো হবে।’

গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেছেন দুই বিভাগের তিন লাখ ৪৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!