ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮, ৭ মার্চ ২০২৪
প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ
ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় বা শেষ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) পরিচালক মনীষা চাকমার বরাতে তিনি বলেন, পরিচালক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো এক চিঠিতে ২৯ মার্চ পরীক্ষা নেয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ২২ মার্চের পরিবর্তে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে, ২২ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে কেন্দ্রগুলোকে চিঠি দেওয়া হয়েছিল। পরে এতে পরিবর্তন এনে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!