শনিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন ও ‘চারুকলা ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
.png)
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পরীক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, এই ইউনিটে ১৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হলো ৭ হাজার ৫২জন। চারুকলা অনুষদের আট বিভাগের মধ্য অঙ্কন ও চিত্রায়ণ ২৫টি, গ্রাফিক ডিজাইন ২৫টি, প্রিন্টমেকিং ১২টি, ভাস্কর্য ১০টি, কারুশিল্প ১৫টি ও শিল্পকলার ইতিহাস ১৮টি আসন রয়েছে।