মঙ্গলবার আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘অবন্তিকা একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রেমী ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তার অকাল মৃত্যুতে যারা অভিযুক্ত সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তা বের হয়ে আসবে। অবন্তিকার মৃত্যুতে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন মোতাবেক বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো প্রকারের সহযোগিতা করবে।
.png)
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আককাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ।
এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান।
অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং তারা দাবি করেন বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষার্থী যেন মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার না হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, দফতরের পরিচালক, প্রক্টর, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।