ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে ভর্তি পরীক্ষা: চার ইউনিটের ফল প্রকাশ কাল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২৭ মার্চ ২০২৪
ঢাবিতে ভর্তি পরীক্ষা: চার ইউনিটের ফল প্রকাশ কাল
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিটের’ ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বৃহস্পতিবার (২৮ মার্চ)।এদিন বিকেল সাড়ে ৩টায় ফল প্রকাশ করা হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

Advertisement

গেল বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হয় চলতি শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন। যা চলে শুক্রবার ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে পর্যন্ত। এ বছর চার ইউনিটে মোট ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৩০ জন।

এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ১ মার্চ বিজ্ঞান ইউনিটের, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৯ মার্চ অনুষ্ঠিত হয়। ‘চারুকলা ইউনিট’ ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা বিগত বছরের ন্যায় এবারো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!