[ শিক্ষা ]
অবসরের ৭ দিন আগে মাউশির ডিজির পদোন্নতি
প্রফেসর নেহাল আহমদ। ছবি: সংগৃহীত
চাকরি থেকে আর মাত্র সাত দিন পরেই অবসরে যাবেন তিনি। এমন সময়ে গ্রেড-১ এ পদোন্নতি দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদকে। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন তিনি।
সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে আদেশ কার্যকর হবে।
.png)
মাউশির বর্তমান মহাপরিচালক (ডিজি) একজন শিক্ষা ক্যাডারের অধ্যাপক অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।
ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। আগামী ৯ এপ্রিল তার শেষ কর্মদিবস।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!