ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ১৬ মে

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৪ এপ্রিল ২০২৪
কুবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ১৬ মে
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছায়া জাতিসংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪’। আগামী ১৬ মে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের সম্মেলন। চলবে ১৮ মে পর্যন্ত। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের মহাসচিব রায়হান আহমেদ আবির। 

বর্ণাঢ্য এ আয়োজনে থাকছে মোট ৯টি কমিটি। কমিটিগুলো হলো- নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ ১, জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ সাধারণ পরিষদ ৪, বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, জাতিসংঘ সাধারণ পরিষদ ২, জাতিসংঘ মাদক ও অপরাধবিষয়ক সংস্থা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।

Advertisement

সম্মেলনের মহাসচিব হিসেবে থাকবেন রায়হান আহমেদ আবির, উপমহাসচিব মো. নাইমুর রহমান ও মহাপরিচালক হিসেবে থাকবেন রিজবান ফাহিম ও মাইনুদ্দিন ভূঁইয়া তানভীর। সম্মেলনটিতে আয়োজক হিসেবে আরো থাকবেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। 

মহাসচিব রায়হান আহমেদ আবির বলেন, ‘এবার সম্মেলনে আমরা শান্তিকে মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে আখ্যায়িত করছি। বর্তমান পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ মানুষের মধ্যে শান্তি বিনষ্ট করছে। শান্তি, মানবাধিকার ও ন্যায়বিচার যখন একই সঙ্গে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তখনই জাতিসংঘের মূলমন্ত্র বাস্তবায়ন হবে।’

এ বিষয়ে মহাপরিচালক রিজবান ফাহিম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান ও পাবলিক স্পিকিং ক্ষমতা বৃদ্ধিকরণে কাজ করে আসছে। এবারের সম্মেলনে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি যোগদান করে নিজেদের বিকাশ করবেন আমরা আশাবাদী। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ ও ২০২২ সালে ‘গেম অব ডিপ্লোম্যাসি’ নামক আরো দুটি জাতীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!