ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

দৃষ্টিনন্দন স্থাপনা ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় মসজিদ’

এবিএস ফরহাদ, কুবি
প্রকাশিত: ১৪:১৭, ৬ এপ্রিল ২০২৪
দৃষ্টিনন্দন স্থাপনা ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় মসজিদ’
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমাটির ও সবুজের অরণ্যে দাঁড়িয়ে আছে কুমিল্লা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। লালমাটি পাদদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির দৃষ্টিনন্দন স্থাপনা নজর কাটবে যে কারোই। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কাটে কেন্দ্রীয় জামে মসজিদের নকশা। 

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য স্থাপনার পাশাপাশি একটি মসজিদ নির্মাণের কথা ছিল। তবে প্রতিষ্ঠার পাঁচ বছর পর নির্মাণ করা হয় কেন্দ্রীয় মসজিদটি। দুইতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন নকশার এই মসজিদ উদ্বোধন করা হয় ২০১১ সালে। 

ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

এখানে একসাথে নামাজ আদায় করতে পারেন দুই হাজার মুসল্লি। শীতাতপনিয়ন্ত্রিত মসজিদে রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম, নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্থা। মসজিদে নামাজ ছাড়াও দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আসরের নামাজের পর এবং শুক্রবার জুমার নামাজ শেষে ইসলামিক আলোচনা করা হয়। এখানে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নামাজে অংশ নেয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহিদ মিনার পর্যন্ত সে অভ্যন্তরীণ সড়কটি রয়েছে তার পাশেই কেন্দ্রীয় জামে মসজিদ। প্রাকৃতিক আবহে তৈরি মসজিদের চারপাশে কৃষ্ণচূড়া, জবাসহ বিভিন্ন পুষ্পে ভরা। দৃষ্টিনন্দন মসজিদটি দেখে মুঠোফোনে ধারণ করে রাখেন ঘুরতে আসা দর্শনার্থীরা। 

ছবি: ডেইলি বাংলাদেশ

কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান বলেন, মুসলিমদের অন্যতম পবিত্র স্থান মসজিদ। বিশ্ববিদ্যালয়ে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের পাশাপাশি এখানে কোরআন শিক্ষা, দোয়া মাহফিলসহ বিভিন্ন ইসলামিক কার্যক্রম রয়েছে। মসজিদের নকশা যে কাউকে মুগ্ধ করবে। এখানে নামাজের, ইবাদতের শান্তশিষ্ট পরিবেশ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!