রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বেশকিছু পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে, সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা; বিশুদ্ধ পানি পান করা: প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা এবং তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।
.png)
এর আগে সারাদেশে চলমান তীব্র দাবদাহের কারণে গতকাল শনিবার স্কুল, কলেজ ও মাদরাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়সমূহ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।