ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার জবিতেও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২১ এপ্রিল ২০২৪
এবার জবিতেও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র দাবদাহের কারণে এ সপ্তাহের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  প্রশাসন।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিন ও চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে করণীয় নির্ধারণের জন্য ২১ এপ্রিল (রোববার) বেলা ১১টায় জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ তারিখ (সোমবার) থেকে ২৭ তারিখ (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয়। বাসে যাতায়াত করতে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। এই তীব্র তাপমাত্রায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তাই চলতি সপ্তাহের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আজ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ও চলমান তাপদাহের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দফতর থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!