[ শিক্ষা ]
শাবিপ্রবিতে চালু হবে শিক্ষার্থীদের ডিজিটাল এটেনডেন্স সিস্টেম
ছবি: ডেইলি বাংলাদেশ
আগামী দুই মাসে মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল এটেনডেন্স সিস্টেম চালু করা হবে। আগামী দুইমাস পর এ সিস্টেম বাস্তবায়ন করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ কর্মকর্তাদের জন্য ডিজিটাল এটেনডেন্স সিস্টেম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আগামী দুই মাসে মধ্যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির জন্য এই ডিজিটাল সিস্টেম চালু করা হবে। ক্লাসে একটা মেশিন রাখা হবে। যেখানে শিক্ষার্থীদের আইডি কার্ড স্ক্যানের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে শিক্ষার্থীদের এডেনডেন্স নিয়ে যে নৈরাজ্য হয়, সেটা আর হবে না।
.png)
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!