[ শিক্ষা ]
তীব্র দাবদাহে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে জবি
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশজুড়ে প্রচণ্ড দাবদাহের প্রভাবে এক সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর এবার অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।
.png)
বিজ্ঞপ্তিতে তীব্র দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!