ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ২৫ এপ্রিল ২০২৪
২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি
প্রতীকী ছবি

২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণি কার্যক্রম চালু রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের বিদ্যমান তাপমাত্রা সর্বোচ্চ নয়। আর সব অঞ্চলের তাপমাত্রা সমান নয় বিধায় গ্রামে শিক্ষার্থী-অভিভাবকেরা স্কুল বন্ধ চান না। ছুটির পক্ষে শুধুমাত্র শহরের অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ক্ষতি পোষানো, শ্রেণি কার্যক্রমের মধ্যে রাখতে কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে অ্যাসেম্বলির মতো কার্যক্রম বন্ধ রাখা হবে।   

Advertisement

ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে হঠাৎ তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে গরমের মধ্যে শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য কিছু নির্দেশনা দেওয়া হবে। এর মধ্যে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরো জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রথম শনিবার আগামী ৪ মে থেকে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!