ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২০:১২, ২৭ এপ্রিল ২০২৪
শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

শিখন পদ্ধতিতে ঘাটতি পূরণ করতে ৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শনিবারের প্রজ্ঞাপণে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে শ্রেণি কার্যক্রমের সময়সূচি পরবর্তন করলেও শনিবার ক্লাস চলবে কিনা তা জানানো হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও অফিস আদেশে বলা হয়।

Advertisement

তবে এই অফিস আদেশে শনিবার বন্ধ নাকি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে উপ-সচিব আক্তারুন্নাহার বলেন, নির্দেশনায় শনিবার খোলার বিষয়ে যেহেতু কিছু বলা নেই, মানে শনিবার বন্ধ থাকবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!