শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস বন্ধ থাকবে।
.png)
এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা নির্দেশনায় বলা হয়, ১. রোববার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।
২. তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
৩. শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে।