ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন জবি অধ্যাপক লাইসা আহমেদ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১ মে ২০২৪
বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন জবি অধ্যাপক লাইসা আহমেদ
অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা। ছবি: সংগৃহীত

রবীন্দ্র সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসাকে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার ৩০ (এপ্রিল) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীকে এবং রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করেছে। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হবে।

Advertisement

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এই পুরস্কারটি রবীন্দ্র সংগীতের প্রতি আমার দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে আরো সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে ভালোভাবে কাজ করব। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিল, সেই সঙ্গে নতুন সূচনা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!