[ শিক্ষা ]
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসতিসকার নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ
চলমান তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ পরিচালনা করেন ববি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গোলাম মোস্তফা।
কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. গোলাম মোস্তফা বলেন, এই নামাজের উদ্দেশ্য মহান আল্লাহ তায়ালা যেন এই প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি দিয়ে আমাদের রহমতের বৃষ্টি দিয়ে প্রশান্ত করে দেন। সবাইকে সঙ্গে নিয়ে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!