ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম মঙ্গলবার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ৬ মে ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম মঙ্গলবার শুরু
ফাইল ফটো

তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে প্রাথমিক বিদ্যালয়।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমুহের শ্রেণিকার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

Advertisement

এদিকে তাপদাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৮ এপ্রিল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ রাখা হয়। 

আগামীকাল মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমুহের শ্রেণিকার্যক্রম, প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ও অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) চালু থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপদাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!