[ শিক্ষা ]
স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ জানালেন জবি উপাচার্য
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সাদেকা হালিম জানিয়েছেন, গুচ্ছভুক্ত ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শুরু হবে। বিগত বছরের সংকীর্ণতা দূর করে এ বছর খুব দ্রুতই ক্লাস শুরু করার পরিকল্পনা আছে।
শুক্রবার (সি) ইউনিটের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ড. সাদেকা হালিম বলেন, এবারের গুচ্ছের প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সি’ ইউনিটে মোট ৩ হাজার ৬২৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন শিক্ষার্থী।
.png)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুইটি উপকেন্দ্র (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুল) মোট তিনটি কেন্দ্রে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫১৩ জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৪৮০ জন এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুলে ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!