রোববার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
অরুন কুমার গাইন বলেন, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছে ৭৮ হাজার ১৯৭ জন। আর বহিষ্কার হয়েছে ৫১ জন।
.png)
তিনি আরো বলেন, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১ হাজার ৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাসের হারের সঙ্গে সঙ্গে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।