[ শিক্ষা ]
ঢাবি ভর্তিতে দ্বিতীয় দফায় বিষয় মনোনয়ন প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রথম দফায় বিষয় মনোনয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিতে দ্বিতীয় দফায় বিষয় মনোনয়ন প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দফায় এই বিষয় মনোনয়ন প্রকাশের বিষয়টি জানানো হয়।
ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছে তারা অটো মাইগ্রেশন চালু অথবা বন্ধ করতে পারবে ১৮ মে দুপুর ৩তা পর্যন্ত।
.png)
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!