[ শিক্ষা ]
স্কুলের ভর্তি ফি যাবে সরকারি কোষাগারে
প্রতীকী ছবি
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়েছে। আগামী চার কর্ম দিবসের মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২০-২০২৪ অর্থবছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহণপূর্বক প্রতিষ্ঠানের তালিকা আগামী ৪ (চার) কর্মদিবসের মধ্যে এ অধিদফতরে ([email protected]) পাঠাতে বলা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
উচ্চশিক্ষা
লিংক সফলভাবে কপি হয়েছে!