ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ৯ দিন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১৬ মে ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ৯ দিন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ছুটি কমিয়ে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে কর্তৃপক্ষ৷ আগে ও পরে শুক্র শনি থাকায় মোট ছুটি পড়েছে ৯দিন৷ তবে কর্মদিবস হিসেবে ছুটি থাকবে পাঁচ দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে থাকা নীল কালির ছুটিগুলো বাতিল করে ছুটি কমিয়ে এক সপ্তাহ করা হয়েছে৷

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!