ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা শুরু শুক্রবার

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশিত: ১৮:৫৮, ২১ মে ২০২৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা শুরু শুক্রবার
ছবি: ডেইলি বাংলাদেশ

নজরুল ও রবীন্দ্র জয়ন্তী-২০২৪ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। এতে পাঠক সমাবেশ, ঐতিহ্য, দিব্যপ্রকাশ, অ্যাডর্ন, বিশ্বসাহিত্য কেন্দ্র, ইউপিএল, নৈঋতা ক্যাফে, পাঞ্জেরী, শব্দমঙ্গল এবং সংবেদ প্রকাশনাসমূহ অংশগ্রহণ করবে। এছাড়া অংশগ্রহণ করবে ইন্সটিটউট অব নজরুল স্টাডিজ। 

শুক্রবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চ প্রাঙ্গণে শুরু হবে এই বইমেলা। ২৪, ২৫ ও ২৬ মে  তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এখন চলছে শেষ মুহূর্তের স্টল সাজানোর কাজ। 

এ বিষয়ে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ঢাকার বাইরে আমরাই প্রথম বিশ্ববিদ্যালয় যারা এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করেছি। এছাড়া নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ে বই মেলার আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি। 

Advertisement

প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৪,২৫ ও ২৬ মে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা এবং আগামী ২ জুন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে চারজন গুণী ব্যক্তি কে নজরুল পদক প্রদানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!