ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৩ মে ২০২৪
ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সাড়ে ৩টায় এ ফল প্রকাশিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

শিক্ষার্থী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষেও ফলাফল জানতে পারবে। 

Advertisement

এর আগে গত ১৭ মে সকাল ১১টায় শুরু করে বেলা ১২টায় পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা। বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩২ হাজার ৮৫০ জন আবেদন করেছেন। সেই হিসেবে আসন প্রতি অংশ নেয় প্রায় ৫ জন ভর্তিচ্ছু। 

উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!