জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নজরুল আবৃত্তি আসর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এটির আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি।
.png)
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর ও আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসাইন ও চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ।
এছাড়াও রোভার স্কাউটের সভাপতি মূসা হাসেমি, আবৃত্তি আবৃত্তির সভাপতি গোলাম রব্বানীসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নজরুলের লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি ও চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। পরে নজরুলের জীবন ও কর্মের ওপরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছেন তাজমিন রহমান এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহাম্মদ জায়েদ।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, জাতীয় কবির জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো আয়োজন থাকলে ভালো হতো। তবে এই কাজটি রোটার্যাক্ট ক্লাব করেছে। নজরুলের কবিতা, গল্প ও রচনাবলি আমাদের হৃদয়জুড়ে থাকুক। আজকের এই দিনে আমরা নজরুলকে শ্রদ্ধাভরে স্মরণ করি।