ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাফায়াত ও ইউনুসের মানবিক সহায়তা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৩ সেপ্টেম্বর ২০২৬
চবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাফায়াত ও ইউনুসের মানবিক সহায়তা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর সেমিস্টার ফি ও কটেজের ভাড়া পরিশোধে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন চবি শাখা ছাত্রদলের দুই নেতা। তারা হলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. ইউনুস আলী।

জানা গেছে, পারিবারিক আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থী সেমিস্টার ফি ও কটেজের ভাড়া পরিশোধ করতে পারছিলেন না। এতে তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে তিনি ছাত্রদল নেতা মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানান।

Advertisement

বিষয়টি জানার পর ইউনুস আলী চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেনের সঙ্গে আলোচনা করেন। পরে তারা যৌথভাবে ওই শিক্ষার্থীর সেমিস্টার ফি ও কটেজের ভাড়া পরিশোধের উদ্যোগ নেন। পাশাপাশি শিক্ষার্থীর খাবারের ব্যয় বহনের দায়িত্ব নেন শাফায়াত হোসেন।

সহায়তা পাওয়া শিক্ষার্থী বলেন, ইউনুস আলী ও শাফায়াত হোসেন পাশে না দাঁড়ালে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ত। তাদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অন্যান্য ছাত্রনেতাদেরও আহ্বান জানান।

এ বিষয়ে মো. ইউনুস আলী বলেন, শিক্ষার্থীটি পরিচয় গোপন রেখে পারিবারিক আর্থিক সংকটের কথা তাকে জানান। পরে বিষয়টি শাফায়াত হোসেনকে জানালে তারা দ্রুত সহায়তার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, শিক্ষার্থীর সেমিস্টার ফি ও কটেজের ভাড়া পরিশোধ করা হয়েছে। পাশাপাশি তার খাবারের ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন শাফায়াত হোসেন। ভবিষ্যতেও কোনো অসচ্ছল শিক্ষার্থী প্রয়োজন হলে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ইউনুস আলী আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক চর্চার ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে তারা কাজ করে যাবেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!