[ শিক্ষা ]
সিন্যাপ্স র্যাংকিং: দেশসেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি
ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতবছর প্রকাশিত র্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।
রোববার (২৬ মে) রাতে সিন্যাপ্স এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। পরে এটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০১৪ সাল থেকে ৫১ টি ন্যাশনাল লেভেল প্রোগ্রামিং কন্টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে IUT IUPC ২০২৫ এর পর আপডেট করা সিন্যাপ্স রেটিং প্রকাশ করে থাকে।
এ তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!