বুধবার (২৯ মে) থেকে ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে বিষয় পছন্দক্রম দিতে পারবে, যা চলবে ২৩ জুন পর্যন্ত।
সংশ্লিষ্ট অনুষদের ডিন ও অধিভুক্ত কলেজ এবং প্রযুক্তি ইউনিটের সমন্বয়কারী বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) গিয়ে প্রার্থীর ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম ফরম অবশ্যই সতর্কতার সঙ্গে অনলাইনে পূরণ করতে হবে। পছন্দক্রম ফরম পরবর্তীতে কোনো অবস্থাতেই আর পরিবর্তন করতে পারবে না। পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া যাবে না।
.png)
অন্যদিকে কোটা ভর্তিচ্ছুরা ৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে অনলাইনে পূরণকৃত চয়েজ ফরম জমা দিতে হবে। এবং প্রযুক্তি ইউনিটের ক্ষেত্রে ৩০ মে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে এসে কোটার ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
উল্লেখ্য, ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অন্যদিকে প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।