[ শিক্ষা ]
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হবে যেদিন
ফাইল ফটো
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগামী ১১ জুন করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের একাদশ শ্রেণিতে আবেদন করতে হবে। সেদিকে নজর রেখে নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করেছি আমরা। সেই পরিকল্পনা অনুযায়ীই আগামী ১১ জুন সব শিক্ষা বোর্ড একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করবে।
.png)
এর আগে, ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এসএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!