ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবি প্রযুক্তি নিয়ে নরসিংদীতে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৮, ৩১ মে ২০২৪
শেকৃবি প্রযুক্তি নিয়ে নরসিংদীতে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শকৃবি) প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম বিভাগ। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় নরসিংদী জেলার ৩০ জন কৃষক এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার (৩০ মে) শেকৃবি প্রযুক্তি সাউ ক্যানোলা-১ এবং মধু উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন শেকৃবি অধ্যাপক ড. মো জামিলুর রহমান এবং অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন।

এ সময় কৃষকরা সরিষার নতুন জাতের চাষের প্রক্রিয়া, ইতঃপূর্বে চাষকৃত কৃষকদের অভিজ্ঞতা এবং সরিষা চাষের পাশাপাশি একই সাথে মধু চাষের প্রক্রিয়া ও উপকারিতা সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। 

Advertisement

অধ্যাপক জামিল উদ্ভাবিত সাউ ক্যানোলা-১ জাতটিতে  শরীরের জন্য ক্ষতিকর ইরুসিক এসিডের পরিমাণ ১ শতাংশেরও নিচে এবং উপকারী ফ্যাটি এসিডের পরিমাণ ৫০ শতাংশের বেশি। এ সময় বহিরাঙ্গন কার্যক্রম এবং গবেষক ড. জামিলুর রহমানের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. আহ্সানুল বাসারকে তেল উপহার দেওয়া হয়।

মতবিনিময়ে কৃষকরা জানান, সাউ ক্যানোলা-১ চাষ করে তারা লাভবান হয়েছেন, ফলন বেশি পাশাপাশি প্রাকৃতিক প্রতিকূলতায় ক্ষতির সম্মুখীন হয়নি। এছাড়াও তারা জানান, হঠাৎ করে সরিষার দাম কমে যাওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ কমেছে সরিষা চাষের। 

অধ্যাপক ড. শরমিন চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক মো. জামাল হোসেন সঞ্চালিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. অলোক কুমার পাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রমের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন, উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জোহা চৌধুরী। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!